বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে বিস্ফোরণে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম মিজান গাজী ও মাহফুজ। দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে।
বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শুনেছি, ওসমানী মেডিকেলে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় দুইজনের অবস্থা গুরুতর।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
