BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৫০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু


ডিসেম্বর ১৮, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক: সিলেট নগরের মাছিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়রা এই ঘটনাকে আত্মহত্যা বললেও পুলিশ জানিয়েছে, তারা অসুস্থ হয়ে মারা গেছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে মাছিমপুর খন্দকারের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ (৩০) ও তার স্ত্রী রাজনা বেগম ২৫)।

স্থানীয়রা জানান, এদিন সকাল ৯টায় রাজনা বেগম বিষপান করে মারা যান। পরে সকাল ১১টায় স্বামী রুবেল মিয়া বাসায় গিয়ে স্ত্রীর মৃত্যু দেখে নিজেও বিষপান করে অসুস্থ হন। তাদের দু’জনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী দু’জনেই অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে তারা মারা গেছেন, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।