BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৫
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ফেনসিডিলসহ আটক ২,প্রাইভেটকার জব্দ


অক্টোবর ৮, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে বিজিবি। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির টহল দল এই অভিযান চালায়।

অভিযানকালে ভারতীয় ৪৭ বোতল ভারতীয় মদ, ৬ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইলে জব্দ করা হয়।

আটককৃতরা হল- নরসিংদী জেলার নরসিংদি সদর উপজেলার আটপাইকা গ্রামের আব্দুল কাদিরের পুত্র ওয়ায়দুল্লাহ (৩৪) ও একই থানার নগর বানিয়াদী গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র মামুন মিয়াকে (২৬) আটক করা হয়। অভিযানকালে অপর কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। আটককৃত থানায় হস্তান্তরের পর মাধবপুর মামলা দায়ের করা হয়েছে।

মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।