BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৪
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গাজাঁসহ আটক ১


এপ্রিল ৭, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের অন্তর্গত ছয়শ্রী গ্রামে অভিযান চালিয়ে ৮ আমজাদ খান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমজাদ ওই এলাকার মৃত নমির হোসেনের পুত্র।

পুলিশ জানায় রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে এএসআই সুবীর চন্দ্র দেব সহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় আমজাদ হোসেনের বসত বাড়ির সামনে খড়ের নিছে লুকায়িত তার দেখানো মতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই লিটন রায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, আটক মাদক কারবারি আমজাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি হিল্লোল রায় জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।