BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৮
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে শতাধিক হেক্টর ফসলি জমির ক্ষতির আশঙ্কা


নভেম্বর ১৮, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কয়েক শতাধিক হেক্টর আমন ধানের জমি। উপজেলার ইটাখোলা বিএডিসি‍‍`র বীজ উৎপাদন কেন্দ্রে আমন ধান ও আলু চাষের জমিতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ১৭ নভেম্বর শেষ রাত পর্যন্ত অব্যাহত ভারি বর্ষণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আমন ধান ও আলু চাষে আরো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন চাষিরা।

জানা গেছে ,ঘূর্ণিঝড় “মিধিলি”র কারণে মাধবপুর ইটাখোলা বিএডিসি সহ উপজেলার প্রায় ৬৫ হেক্টর ফসলি জমির ক্ষতির আশঙ্কা। বিএডিসি, ইটাখোলা-এর সিনিয়র সহকারী পরিচালকের সাথে কথা বলে জানা যায়, প্রায় ২৭.৯৩ হেক্টর জমিতে আমন ধান ও আলু চাষ করা হয় তার মধ্যে ০৭ হেক্টর জমিতে আমন বীজ ফসলের ধান গাছ ও ০২ হেক্টর আলু চাষকৃত জমি বৃষ্টিপাতে পানিতে ডুবে যায়।

উপজেলার মোক্তার হোসেন নামে এক কৃষকের সাথে কথা বললে জানান, তার প্রায় ১৫ হেক্টর জমির আমন ধানের ক্ষয় ক্ষতি হয়।

দিলীপ নামের অপর কৃষকের ২০ হেক্টর জমির ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি পানিতে আমন ধান মাটিতে পড়ে যাওয়ায় ব‍্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা।

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কিছু নিচু আমন ধানের জমি ক্ষয়ক্ষতি হতে পারে, তাছাড়া পানি নিষ্করনের ভালো ব্যবস্থা থাকলে আলু জমির তেমন ক্ষয়ক্ষতি হবে না। মনে করছেন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।