BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটসহ ৫ সিটির মেয়র পদে আ’ লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু


এপ্রিল ৯, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ‍সিলেট, গাজীপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।রোববার (৯ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান। ১২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

পাঁচ সিটির পাশাপাশি একই সময়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী, বগুড়ার তালোড়া, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনও প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। মনোনয়ন ফরম জমা দিতে হবে বুধবার বিকাল ৪টার মধ্যে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।