BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৫
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগের সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হলেন জেবুন্নেসা হক


ডিসেম্বর ২৭, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন সিলেটের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দা জেবুন্নেছা হক এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ছাত্রলীগের বৃহত্তর সিলেট জেলা শাখার সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৬ – ২০০১ মেয়াদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

প্রবীণ রাজনীতিবিদ সৈয়দা জেবুন্নেসা হক নারী জাগরণে বিশেষ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে ২০১২ সালে বেগম রোকেয়া পদক ও ২০২২ সালে তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদকে ভূষিত হন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।