BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সদর উপজেলা আ’লীগের কমিটি ঘোষণা, সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক হিরন


অক্টোবর ২৩, ২০২২ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট :: সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা। সদর উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আগামী ৩ (তিন) বছরের জন্য সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো: নিজাম উদ্দিন (সাবেক চেয়ারম্যান) ও সাধারণ সম্পাদক হিসাবে হিরন মিয়া (বর্তমান ইউপি চেয়ারম্যান) কে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) রাতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর স্বাক্ষরিত
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন।

নেতৃবৃন্দ বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি পাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।