বিডি সিলেট::বৃহষ্পতিবার (২০ অক্টোবর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে অংশগ্রহণের সামনের সারির নেতাকর্মীর হাতে লাঠি না থাকলেও মধ্য ও পেছনের সারিতে থাকা অনেক কর্মীর হাতে লাঠি দেখা গেছে। কেউ লাঠি নীচের দিকে, কেউবা উপরে তুলে ধরে মিছিলে স্লোগান ধরেন।
জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলটি বেলা ২টার দিকে বন্দরবাজার এলাকা থেকে শুরু হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।
সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট আশিক উদ্দিন, শামীম আহমদ, হাজী মো শাহাবুদ্দিন, আবুল কাশেম, এ কে এম তারেক কালাম, কামরুল হাসান শাহীন, কোহিনূর আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, শাকিল মুর্শেদ, আফছর খান, মিফতাউল কবির মিফতা, আব্দুস সামাদ, এডভোকেট আবু তাহের, এডভোকেট সাইদ আহমেদ, আব্দুর রহমান, মাহবুব আলম, রফিকুল ইসলাম শাহপরান, আব্দুল আহাদ শামীম, লোকমান আহমদ, মনিরুল ইসলাম তুরন, বাদশা আহমদ, জাহেদ আহমদ, আকবর আলী, আল মামুন, বখতিয়ার আহমদ ইমরান, শামছুর রহমান শামীম, আলতাফ হোসেন সুমন, দেলওয়ার হোসেন দিনার, পলিনা রহমান।
এ সময় সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বদরুজ্জামান সেলিম, রেজাউল হাসান কয়েস লোদী, হাবিবুর রহমান হাবিব, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মিসবাহ্ উদ্দিন,নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, সদস্যবৃন্দের মধ্যে আমির হোসেন,সৈয়দ তৌফিকুল হাদি, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, শামীম মজুমদার, সৈয়দ সাফেক মাহবুব।
সিলেট মহানগরের ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খায়ের, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়দুদ মিলন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসএম সায়েম, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, সাংগঠনিক সম্পাদক রাসেল খান, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক, ৭ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নূরুল হক রাজু প্রমূখ।
মিছিলে হাজারখানেক নেতাকর্মী অংশ নেন। এরমধ্যে প্রায় ৫০ জন কর্মীর হাতে ছোট বড় আকারের দুই থেকে চার হাত লম্বা বাঁশের লাঠি ছিল। দেশের বিভিন্ন স্থানে লাঠি হাতে নিয়ে মিছিল করলেও বৃহস্পতিবার প্রথমবার সিলেট বিএনপির নেতাকর্মীরা লাঠি হাতে মিছিল করেন।
