BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৭
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান-বাসের সংঘর্ষে চালক নিহত


সেপ্টেম্বর ১২, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বাসচালক। এ সময় আরো ১৫জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নূরপুর মা ফিলিং স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সিলেটগামী আব্দুল্লাহ পরিবহনের একটি বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাস চালক। তবে তার পরিচয় জানা যায়নি। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।