BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৪
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ পলাতক আসামী গ্রেপ্তার


সেপ্টেম্বর ৪, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৭জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী আমড়াখাইর গ্রামের আব্দুল হান্নানের ছেলে আজিজ মিয়া (৩৬), মায়ানগর গ্রামের মৃত ইছাক উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩০), বেগমপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে রিপন মিয়া (৩৫), নুরুল হকের ছেলে সিরাজুল হক (২০), লোগাঁও গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী আজিজা বেগম (৫০) ছেলে রমজান মিয়া (৩০), লিটন মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩০)।

পুলিশ জানায়, আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে পলাতক ৭জন আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।