BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৩
আজকের সর্বশেষ সবখবর

এভাবে পশুদের নির্যাতন করা ঠিক না?


জুন ২৬, ২০১৮ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

মাহমুদ হোসেন খান:: ইসলাম শুধুমাত্র শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলে শেষ করেনি বরং ইসলামী বিধান আল্লাহর সকল সৃষ্টজীবের উপর প্রযোজ্য। পশু মানুষের মতই জীবনের অধিকারী। তাদের খাদ্য প্রয়োজন, সুখ-শান্তি প্রয়োজন অর্থাৎ জীবন ধারনের জন্য সবই প্রয়োজন। কিন্তু তারা তাদের প্রয়োজনের জন্য কথা বলতে পারে না, বক্তৃতা ও মিছিল করতে পারে না। তাই তাদের প্রয়োজন ও চাহিদা বুদ্ধিমান মানুষকে বুঝতে হবে।

পশুদেরকে মহান আল্লাহ মানুষের খেদমত ও কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানুষ পশু থেকে তার প্রয়োজনীয় সকল খেদমত গ্রহণ করবে যেমন বাহন হিসাবে ব্যবহার করা, মাল বহন করা, চাষাবাদ করা, যুদ্ধে ব্যবহার করা, দুধপান করা, গোশত খাওয়া, চামড়া ও হাড্ডি ব্যবহার করা ইত্যাদি। কিন্তু পশুদের প্রতি মানুষের অনেক দায়িত্ব আছে যা একটি মুহুর্তের জন্যও অবহেলা করার মতো নয়।

আমাদের সিলেটের অনেক জায়গায় দেখা যায়, ইচ্ছাকৃত বিভিন্ন পশুদের দিয়ে লড়াই করার,তাদেরকে আহত করা, নির্যাতন করা এবং বন্য ও সহচর প্রাণীদের হত্যা, পশুদের সাথে যৌন দুর্ব্যবহার, লুটপাট। পোষা প্রাণী, গরুর লড়াই,মোরগের লড়াই এবং সংগঠিত কুকুর লড়াই। শুধুমাত্র বাংলাদেশে এই পশু প্রাণী দিয়ে লড়াই করে। বিশ্বে আর কোথায় নেই এ ধরনের পশু নির্যাতন। আমি মনে করি আমাদের সবার উচিত হবে এ ধরনের পশু প্রাণী নির্যাতন বন্ধ করতে প্রতিবাদ করা। 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।