BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৯
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত,আহত ২ জন


জুন ৯, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পাথরভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাদনান হাসান স্মরণ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদনান হাসান উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত সেবুল মিয়ার ছেলে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদের ভাতিজা।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনায়স্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহত ব্যক্তিকে মাধবপুর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।