বিডি সিলেট : কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আল-আমিন’র এবছর প্রকাশিত নতুন দুটি বইসহ মোট চারটি বই এবারের বইমেলায় বেশ সাড়া জাগিয়েছে। ২০২২ অমর একুশে বইমেলায় প্রকাশিত নতুন দুটি বইয়ের মধ্যে একটি প্রবন্ধ সমগ্র ‘বাংলাদেশ এই শতাব্দীর ধূমকেতু’ এবং অপরটি ‘শিশিরে সঞ্চিত অশ্রু’ কাব্যগ্রন্থ। এই দুটি বই প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বুনন। নতুন দুটি বই পাঠকের মাঝে ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে।
বাংলাদেশের সাম্প্রতিক সমসাময়িক বিষয়াবলী নিয়ে নির্মিত পনেরোটি প্রবন্ধ নিয়ে ‘বাংলাদেশ এই শতাব্দীর ধূমকেতু’ প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এই প্রবন্ধ গ্রন্থটির মূল্য ২৫০ টাকা। আর ‘শিশিরে সঞ্চিত অশ্রু’ কাব্যগ্রন্থটি ৪৮টি কবিতা সমন্বয়ে প্রকাশ হয়েছে। ‘শিশির সঞ্চিত অশ্রু’ কাব্যগ্রন্থটি আল-আমিন’র প্রথম কাব্যগ্রন্থ। প্রেম ভালোবাসা ভালোলাগা নিয়ে এই কাব্যগ্রন্থটির কবিতাগুলো সাজানো হয়েছে। এই কাব্যগ্রন্থটির মূল্য ১৮০ টাকা।
তরুণ এই কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আল-আমিন’র অন্য দুটি বই ‘বাংলাদেশ সরকার ও রাজনীতি’ প্রবন্ধ সমগ্র ২০১৩ সালে একুশে বইমেলায় ইউনিভার্সেল প্রকাশনী হতে প্রকাশ হয়েছে এবং উপন্যাস ‘শ্রাবণবিকেল তুমি’ ২০১৫ সালে একুশে বইমেলায় হাকালুকি প্রকাশন থেকে প্রকাশ হয়েছে। এই বই দুটিও পাঠকের মাঝে বেশ সাড়া জাগিয়েছে।
উল্লেখ্য, তরুণ এই কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আল-আমিন সিলেট এমসি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি (আইসিটি) ডিপ্লোমা সম্পন্ন করেন। বর্তমানে তিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।
