BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৬
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে করোনার টিকাদানে বাংলাদেশ অষ্টম


মার্চ ১১, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশে ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদানে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে তেজগাঁও কলেজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ এবং সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশেষ ক্যাম্পেইনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজের মতো বুস্টারেও জোর দেওয়া হবে।

টিকা কিনতে ও টিকাদানে সরকারের ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলেও জানান মন্ত্রী।

করোনা পরিস্থিতি এখন অনেকটা স্বস্তিদায়ক মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাকে আমরা শূন্যের কোটায় নামাতে চাই। সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।