BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩২
আজকের সর্বশেষ সবখবর

কোন জেলায় কবে পরীক্ষা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ


ফেব্রুয়ারি ১৫, ২০২২ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: ‘চাকরি নয়, সেবা’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে শুরু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া।

আগ্রহীদের আবেদন করতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে।

দেশের ৬৪ জেলায় মোট ৪ হাজার পদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, যাদের মধ্যে পুরুষ ৩ হাজার ৪০০ জন ও নারী ৬০০ জন।

অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে বাছাইয়ের পর মার্চে শুরু হবে শারীরিক, মনস্তাত্ত্বিক লিখিত ও মৌখিক পরীক্ষা। এরমধ্যেই পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে পুলিশ সদরদপ্তর।

কোন জেলায় কবে নিয়োগ পরীক্ষা দেখে নিন

ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙামাটি, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট ও শেরপুরের প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২০ থেকে ২২ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ২৯ মার্চ সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ৯ এপ্রিল সকাল ১০টায়।

ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট ও ময়মনসিংহের প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১১ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ২০ মার্চ সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৯ মার্চ সকাল ১০টায়।

নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবান, রাজশাহী, নাটোর, বাগেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ ও নেত্রকোনার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ১৪ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ২০ মার্চ সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৯ মার্চ সকাল ১০টায়।

কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল ও মৌলভীবাজারের প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ২৪ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ২৯ মার্চ সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ৯ এপ্রিল সকাল ১০টায়।

মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর ও পাবনার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২৭ থেকে ২৯ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ৮ এপ্রিল সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২০ এপ্রিল সকাল ১০টায়।

নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, নড়াইল, নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ ও জামালপুরের প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২৯ থেকে ৩১ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ৮ এপ্রিল সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২০ এপ্রিল সকাল ১০টায়।

সতর্কবার্তা :

পুলিশ সদরদপ্তর জানায়, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য দিলে প্রার্থী বাংলাদেশ পুলিশে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।