BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৩
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা


নভেম্বর ১৫, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে গাজীপুরের ২৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সকাল নয়টায় গাজীপুরে আবারো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এডিশনাল এসপি মো. আমজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নয়টায় শ্রমিকরা আধা ঘন্টা গাজীপুরের মৌচাক এলাকার মহাসড়ক অবরোধ করে রেখেছিল। সেসময় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দশটার মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার যান চলাচল শুরু হয় এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে ।

এই পুলিশ কর্মকর্তা জানান, সকালে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যাওয়ার পর গাজীপুরের ১৬টি কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া শনিবার রাতে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ১৩ এর এক ধারা অনুযায়ী, নো ওয়ার্ক নো পে এর আওতায় ১৩টি কারখানা গতকাল রাতেই বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে আনরেস্টের সময় ১৬টি কারখানা বন্ধ করা হয়।

এদিকে, সাভার ও আশুলিয়াতে রোববার কোন শ্রমিক অসন্তোষ না থাকলেও বিভিন্ন কারণে প্রায় অর্ধশতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আশুলিয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মোমিনুল ইসলাম জানান, বিভিন্ন কারণে অর্ধ-শতাধিক কারখানা মালিকরাই বন্ধ রেখেছে। এছাড়া পাঁচ-ছয়টি কারখানায় শ্রমিকরা কাজ না করায় দুপুরের পর বন্ধ করে দেওয়া হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।