BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩২
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

মিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্টবোঝাই বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙ্গর এলাকায় ১৪ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা (৩৭ হাজার ৫০০ কেজি) সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ১টি বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটক পাচারকারীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।