BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০০
আজকের সর্বশেষ সবখবর

নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার


সেপ্টেম্বর ১২, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ২টা পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সৌরভ (২০), গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ওবায়দুল্লাহ ও কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬)।

শান্তাকে ঘটনাস্থল থেকে ১২ কিলোমিটার দক্ষিণে কালিগঞ্জ থানার সাওরাইদ থেকে উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪)। তাকে উদ্ধারে ডুবুরি, স্থানীয় লোকজন ও স্বজনরা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

শিবপুর ফাযার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।