BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট নগরীর আখালিয়ায় বিপুলসংখ্যক ব্যবসায়ী ও শ্রমজীবী যুবকের যুব জমিয়তে যোগদান


সেপ্টেম্বর ১১, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

যুব জমিয়ত বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনটিতে যোগ দিয়েছেন সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার এলাকার বিপুলসংখ্যক ব্যবসায়ী ও শ্রমজীবী যুবক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ এশা এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার এর হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তারা আনুষ্ঠানিকভাবে এই সংগঠনে যোগদান করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ থানা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান, সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক হাফিজ কাউসার হোসাইন এবং মাওলানা ফখরুল আলমসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

যোগদানকারী যুবকদের মধ্যে অন্যতম হলেন— ফরহাদ আহমদ, জাহেদ আহমদ, মোহাম্মদ সোলাইমান, মোঃ শাহিনুর মিয়া, আসকর আলী, মন্জিল আহমদ, সাকিব আহমদ ও জাহিদুল ইসলাম নাছির প্রমুখ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাদের এই যোগদানের মাধ্যমে আখালিয়া এলাকায় যুব জমিয়তের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। তরুণদের হাত ধরেই আগামী দিনে এলাকায় একটি সুন্দর ও আদর্শ সমাজ গড়ে উঠবে।

যোগদানকারী যুবকেরা জানান, যুব জমিয়ত বাংলাদেশের আদর্শ ও কল্যাণমুখী কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়ে তারা দেশের সেবায় কাজ করার লক্ষ্যে এই সংগঠনে যুক্ত হয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।