সম্প্রীতি সংসদে পাশ হওয়া শরীয়াবিরোধী আইন সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল বাতিল এবং আইনশৃঙ্খলা চরম অবনতি সহ জ্বালানি সংকট গ্যাস বিদ্যুৎ পানি সমস্যা ও মূল্যস্থীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
উক্ত মিছিলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি সহ প্রশাসন সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
