BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়ালো, নিখোঁজ সাড়ে ৪ হাজার


সেপ্টেম্বর ১, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

নেপাল-তিব্বতে গত সপ্তাহের ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে, এখনও ৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। খবর সিএনএনের।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা যায়।

দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। এদিকে, ধ্বংসস্তূপ ও মৃত্যুর মধ্যেও মানুষের সাহস ও ঘুরে দাঁড়ানোর নানা ঘটনা সামনে আসছে। পাঁচ বছর বয়সী মানিশা মাগার ভয়াবহ বন্যার পানিতে ভেসে যাওয়ার পর তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। পরে তার বাবা-মা মেয়েকে উদ্ধারের একটি ভিডিও দেখতে পান।

এদিকে, নেপালের প্রথম নারী হেলিকপ্টার পাইলট প্রিয়া অধিকারী এক সপ্তাহেরও কম সময়ে প্রায় ১০০টি উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকা থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন তিনি।

ভয়াবহ এই দুর্যোগের পর উদ্ধারকাজের পাশাপাশি নিখোঁজদের সন্ধান এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।