সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ আগষ্ট সোমবার বিকাল ২.০০ ঘটিকায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টস্থ বিজয় চত্বরে গণজমায়েত অনুষ্ঠিত হবে। গণজমায়েত সফলে ৮ আগষ্ট শনিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হতে জিন্দাবাজার, বন্দরবাজার ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হবে। বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (৭ আগষ্ট) ১০ আগষ্ট সোমবার গণজমায়েত সফলে সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় প্রচারপত্র বিতরণ এবং সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ২৯তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় গণজমায়েত সফলে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক আলোচনা করা হয়। সভা থেকে ১০ আগষ্ট গণজমায়েতে দলমত নির্বিশেষে সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণকে প্রাণবন্ত উপস্থিতির আহবান জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। ১০ আগষ্ট সোমবার গণজমায়েত সফলে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ আলী হোসেন, মোঃ জালাল উদ্দিন, মোঃ সুহেল মিয়া খান, মোহাম্মদ সাজ্জাদ খান, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক মোঃ ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আলী, মোঃ সালিম আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক পংকজ মজুমদার, মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে এম.এ আলী জালালাবাদী, বিপ্র চৌধুরী, মোঃ মনজিল আহমদ, মোঃ সুলেমান, মোঃ ফরহাদ আহমদ, আব্দুল আলী, শাহরিয়ার আহমদ, মোঃ এমদাদুল হক, মোঃ মিষ্টার খান, আফরান খান, সৈয়দ আছলাম হোসেন, চঞ্চল তালুকদার, লাকী রানী তালুকদার, অপ্ত তালুকদার, দিলীপ আচার্য, হাফিজ আব্দুল্লাহ আল মামুন ও তানজিদ আহমদ আনন্দ।
