BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৩
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক দল নেতা জুবেরের পিতার মৃত্যুতে খান জামালের শোক


আগস্ট ১, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিন সুরমা থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাজপথের পরিক্ষিত কর্মি জুবের আহমদের পিতা হাজি গিয়াস মিয়া (৯০) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।

আজ এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় নগরীর আলমপুরের বাড়িতে ইন্তেকাল করেন হাজি গিয়াস মিয়া। তিনি। এলাকার একজন প্রবীণ মুরব্বি ও শালিসি ব্যক্তিত্ব ছিলেন। তিনি প্রায় ৪ বছর ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার বাদ জুম্মা আলমপুর জামে মসজিদে জানাযার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।