BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্রের তীরে নজর কেড়েছেন শুভশ্রী, যে কারণে আলোচনা


মে ১৩, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় তারকা জুটি পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দম্পতির অষ্টম বিবাহবার্ষিকীর সেলিব্রেশন এখন টালিপাড়ার হট টপিক। থাইল্যান্ডের নীল সমুদ্রের তীরে শুভশ্রীর পরনে যে নীল বডিকন গাউনটি নজর কেড়েছে, তা নিয়ে শুরু হয়েছে নেটিজেনদের এক অদ্ভুত সম্মিলন। কাকতালীয়ভাবে মাস কয়েক আগেই ঠিক একই পোশাকে ক্যামেরাবন্দি হয়েছিলেন রাজের সাবেক প্রেমিকা অভিনেত্রী মিমি চক্রবর্তী।

থাইল্যান্ডের নীল জলরাশি আর পামগাছের সারির মাঝেই অষ্টম বিবাহবার্ষিকী উদযাপন করছেন টালিউডের ‘পাওয়ার কাপল’ এ দম্পতি। সেখানেই বিশেষ এই রাতে রাজ-ঘরনির পরনে ছিল এক গাঢ় নীল বডিকন গাউন। আর সেই পোশাক ঘিরেই শুরু হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন চর্চা। মাস কয়েক আগেই একই রকম পোশাকে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকেও। পর্দার দুই নায়িকার এই ‘ফ্যাশন টুইনিং’ এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিবাহবার্ষিকীর রাতে রাজের বাহুলগ্না শুভশ্রীর এই লুক যেমন স্নিগ্ধ, ঠিক তেমনই গ্ল্যামারাস। অন্যদিকে মিমিও যখন এ পোশাকটি পরেছিলেন, তার বোল্ডনেসও ছিল নজরকাড়া। দুই নায়িকার একই পোশাক পছন্দ করা যেন বুঝিয়ে দিচ্ছে— রুচির দিক থেকেও তারা এখন একই মেরুতে অবস্থান করছেন।

আর সাধারণত তারকাদের পোশাকের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকে। কিন্তু শুভশ্রী আর মিমির এ পোশাকটির ক্ষেত্রে বিষয়টি একেবারেই উল্টো। মিন্ত্রার মতো ই-কমার্স সাইটে গেলেই মিলবে এই হুবহু নীল গাউন। আশ্চর্যের বিষয় হলো— এই স্টাইলিশ পোশাকটির দাম মাত্র ৭৫৮ টাকা। অর্থাৎ সেলিব্রিটি ফ্যাশন এখন যে কেউ অনায়াসেই নিজের ওয়ার্ডরোবে শামিল করতে পারেন।

একসময় রাজকে কেন্দ্র করে মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির সম্পর্কের সমীকরণ নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। তবে সেসব এখন অতীত। মিমি এখন রাজের ‘সাবেক’ তকমা ঝেড়ে ফেলে শুভশ্রীর বিশেষ বন্ধু। আর সেই বন্ধুত্বেরই যেন এক অলিখিত প্রতিফলন দেখা গেল তাদের পোশাকে। নীল রঙের এই বডিকন গাউনে দুজনেই সমান উজ্জ্বল— যদিও স্টাইলিং ছিল ভিন্ন। খোলা চুলে নীল পোশাকে মিমিকে দেখাচ্ছিল অপরূপা।

এক অ্য়াওয়ার্ড শোর জন্য এ পোশাক বেছে নিয়েছিলেন মিমি। সঙ্গে ছিল ঝোলা দুল,ন্যুড লিপস্টিক আর স্মোকি আইস। শুভশ্রীর সাজ একটু ঘরোয়া। আলুথালু করে চুলে খোঁপা করা। সঙ্গে হালকা মেকআপে ভারি সুন্দর দেখাচ্ছিল রাজ-ঘরনিকে। কঠিন সময়ে শক্ত করে বরের হাত ধরলেন শুভশ্রী। সমুদ্রের পারে ক্যান্ডেল লাইট ডিনার থেকে ফানুস ওড়ানো, কিছুই বাদ থাকল না।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।