BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৯
আজকের সর্বশেষ সবখবর

এ যেন ‘বৃষ্টি মাখা পরীমনি’


এপ্রিল ২৮, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

তীব্র গরম আর দাবদাহের মাঝে যেন স্বস্তি এনে দিয়েছে ঝুম বৃষ্টি। আর সেই বৃষ্টির ছোঁয়ায় নিজেকে সিক্ত করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কোনো শুটিং সেটে নয়, বরং নিজের ভালো লাগা থেকেই বৃষ্টিভেজা মুহূর্ত উপভোগ করতে দেখা গেছে তাকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায়, সাদা টি-শার্ট, খোলা চুল আর বৃষ্টির ফোঁটায় মাখামাখি এক স্নিগ্ধ উপস্থিতিতে ধরা দিয়েছেন পরীমনি।

কখনো গাড়ির ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন, আবার কখনো বৃষ্টির শব্দে নিজেকে মেলে দিচ্ছেন প্রকৃতির মাঝে। সিক্ত চুলে তার স্বাভাবিক ও সাবলীল উপস্থিতি মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের।ভিডিওটি প্রকাশের পরই মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যায়।

একজন লিখেছেন, ‘বৃষ্টি মাখা পরী’। আরেকজন মন্তব্য করেন, ‘প্রকৃতির মাঝে যেন নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছেন পরী’। আরেকজন লিখেন, ‘নারীর সৌন্দর্য মায়াবতী স্নিগ্ধতা আর আদরভরা, তার এক অনন্য উদাহরণ তুমি!’ কোনো বিতর্ক নয়, বরং সাধারণ এক বৃষ্টিভেজা বিকেলকে আপন সৌন্দর্যে বিশেষ করে তুলেছেন পরীমনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।