BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৪
আজকের সর্বশেষ সবখবর

ফুটবলার হওয়ার স্বপ্ন ভেঙে বলিউডে নোরা ফাতেহির জয়যাত্রা


এপ্রিল ২৬, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউডের গ্ল্যামার জগতে নিজের নাচ ও পারফরম্যান্স দিয়ে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছেন নোরা ফাতেহি। তবে আজকের এই জনপ্রিয় তারকার শৈশবের স্বপ্ন ছিল একেবারেই ভিন্ন—তিনি হতে চেয়েছিলেন একজন পেশাদার ফুটবলার।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের জীবনের সেই অজানা গল্প তুলে ধরেছেন নোরা। তিনি জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। কিন্তু মাত্র ১১ বছর বয়সে গুরুতর চোট পাওয়ার পর সেই স্বপ্ন থেমে যায়। জীবনের সেই সময়টিকে সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী।

নোরা মনে করেন, খেলার মাঠে লড়াইয়ের অভিজ্ঞতাই তাকে মানসিকভাবে শক্ত করে তুলেছে। আর সেই দৃঢ়তাই পরবর্তীতে তাকে বলিউডে নিজের অবস্থান তৈরি করতে সাহায্য করেছে।

তার চলচ্চিত্রজীবন শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। যদিও শুরুতে তেমন পরিচিতি পাননি, তবে দক্ষিণ ভারতীয় সিনেমার আইটেম গানে পারফর্ম করে ধীরে ধীরে দর্শকের নজরে আসেন। বিশেষ করে ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক টু’ সিনেমায় তার উপস্থিতি আলোচনায় আসে।

২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার জনপ্রিয় গান ‘দিলবার’ এ পারফর্ম করে ক্যারিয়ারের বড় মোড় ঘুরিয়ে দেন নোরা। গানটি মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পেয়ে রেকর্ড গড়ে, যা তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই তারকা। ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফ্যান ফেস্টিভ্যালসহ বিভিন্ন বৈশ্বিক আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইট দ্য স্কাই’ এ কণ্ঠ দিয়েছেন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।