BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৪
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে আহত ৪ বাংলাদেশির পরিচয় মিলেছে


মার্চ ১, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশি নাগরিকের নাম-পরিচয় জানা গেছে। আহতদের মধ্যে একজন হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন এবং বাকি তিনজন কাচের টুকরোর আঘাতে আহত হয়েছেন।

রবিবার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভুঁইয়া এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান।

হাঁটুতে আঘাতপ্রাপ্ত আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা বলে তিনি পোস্টে উল্লেখ করেন।

কাচের টুকরোয় আহত রাকিবুল ইসলাম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। মাসুদুর রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা এবং দুলাল মিয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলার পাথালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।