BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৩
আজকের সর্বশেষ সবখবর

মহান শহীদ দিবসে আলতাব আলী পার্ক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন


ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটেটায় লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে যুক্তরাজ্য ছাত্রলীগ।

যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রলীগের বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। রাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার নয়, বরং বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার সংগ্রামের ভিত্তি স্থাপন করেছে। প্রবাসের মাটিতে থেকেও একুশের চেতনা ধারণ করে নতুন প্রজন্মের মাঝে ইতিহাস ও আদর্শ পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভুইয়া, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহাগ, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা, রেজা মাহবুব লস্কর, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা , যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা ফারদিন চৌধুরী মিলাদ, মৌলভীবাজার উপজেলা সদর ছাত্রলীগের প্রচার সম্পাদক তাহমিদ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার নয়, বরং বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার সংগ্রামের ভিত্তি স্থাপন করেছে। প্রবাসের মাটিতে থেকেও একুশের চেতনা ধারণ করে নতুন প্রজন্মের মাঝে ইতিহাস ও আদর্শ পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও একাত্মতা প্রকাশ করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।