BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৯
আজকের সর্বশেষ সবখবর

মা হওয়া নিয়ে অবাক হওয়ার কিছু নেই: বুবলী


ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলীর খবর এখন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে টক অব দ্য টাউন এখন। তার মা হতে যাওয়ার গুঞ্জন থেকে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময়ের জন্য চলে যাওয়ার খবর; এবার নিজ মুখেই ব্যক্তিগত কিছু প্রসঙ্গ সামনে আনলেন বুবলী।

সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা-সমালোচনার কড়া উত্তর দেন বুবলী। নায়িকার ভাষ্যমতে, শাকিব খানের সাথে এখনও তার বিচ্ছেদ হয়নি। ফলে, তার মা হওয়া নিয়ে অবাক হওয়ার কিছু নেই।

শাকিবের সাথে দাম্পত্য প্রসঙ্গে নায়িকা জানান, বিভিন্ন সময় তাদের দ্বন্দ্ব হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। যে কোন সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে এমন পরিস্থিতি আসাটা স্বাভাবিক। আপাতত নিজেদের ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করছেন দুইজনে। বর্তমানে ভালো সময় কাটাচ্ছেন ঢালিউডের আলোচিত এ দম্পতি।

এদিকে, একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে বুবলীর ভাষ্য, একটি নির্দিষ্ট মহল তাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দিতে চায় না বলেই সুপারিকল্পিতভাবে এমন গুঞ্জন ছড়ায়। যারা এসব করছেন, তাদের প্রতি ধিক্কার জানান নায়িকা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।