BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৯
আজকের সর্বশেষ সবখবর

শীতে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে


ডিসেম্বর ৯, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

শীতকালের আরামদায়ক ঠাণ্ডা অনেক সময় শরীরের জন্য সমস্যার কারণ হতে পারে। শীতের কারণে মানুষ সাধারণত কম পানি পান করেন, যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। শীতল আবহাওয়ায় ডিহাইড্রেশন বাড়ে, প্রস্রাব কম হয় এবং প্রস্রাবে থাকা খনিজ পদার্থ জমে পাথর তৈরি হয়। তাই শীতকালে নিয়মিত পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি।

যাদের আগে থেকেই কিডনিতে পাথরের সমস্যা আছে, স্থূলতা, ডায়াবেটিস বা ইউরিক অ্যাসিড বেশি, তাদের জন্য শীতকালে ঝুঁকি আরো বেড়ে যায়। অতিরিক্ত লবণ, রেড মিট, প্রক্রিয়াজাত খাবার ও ভাজা খাবার খাওয়াও কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ায়। গবেষণায় দেখা গেছে, শীতে কম পানি পান করার কারণে ডিহাইড্রেশন হয় এবং কিডনি স্টোনের ঝুঁকি বৃদ্ধি পায়।

কিডনিতে পাথরের সাধারণ লক্ষণগুলো হলো কোমর বা পেটে ব্যথা, প্রস্রাব করার সময় জ্বালা, বমি ভাব এবং ঘন ঘন প্রস্রাব হওয়া।

প্রতিদিন ১০–১২ গ্লাস পানি পান করা উচিত। নুন কম খাওয়া, প্যাকেটজাত খাবার এড়ানো এবং লেবু বা কমলালেবুর মতো টক ফল খাওয়ার মাধ্যমে শরীরকে সাইট্রেট সরবরাহ করা যায়, যা কিডনিতে পাথর তৈরির সম্ভাবনা কমায়।
কম পানি পান করা, বেশি লবণযুক্ত খাবার খাওয়া এবং শীতকালে কম হাঁটাচলা করা—এসব কারণই কিডনি স্টোনের প্রধান কারণ। সূত্র: এবিপি

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।