BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৮
আজকের সর্বশেষ সবখবর

ভোলাগঞ্জে বাঙ্কার খুঁড়ে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃ-ত্যু


জুলাই ২০, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের বাঙ্কার (রেলওয়ের রজ্জুপথের সংরক্ষিত এলাকা) খুঁড়ে পাথর উত্তোলন করতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টায় দিকে এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান উপজেলার দয়ারবাজার ইউনিয়নের আহমদাবাদ জামে মসজিদ (কালীবাড়ি) এলাকার বাসিন্দা।

এর আগে একই এলাকায় পাথর তুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। গত ১৩ জানুয়ারি লিটন মিয়া (৩২) ও ১৯ মার্চ কয়েস আহমদের (৩৮) মৃত্যু হয়। এ সময় সবুজ মিয়া, সুজাত আহমদ, ইমরান ও সুরুজ আলী আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বাঙ্কারে পাথর উত্তোলন করছিলেন। হঠাৎ বালু ধসে তিনি চাপা পড়েন। সঙ্গের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেলে খবর পেয়ে তা হেফাজতে নেয় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা চলমান।

রোপওয়ে বাঙ্কার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রোপওয়ে বাঙ্কারটি অব্যবহৃত থাকায় ৫ আগস্টের পর খোঁড়াখুঁড়ি করে পাথর উত্তোলন শুরু হয়। বাঙ্কার পাহারায় থাকা রেলওয়ের নিরাপত্তারক্ষীরা চলে গেলে সংরক্ষিত এলাকা থেকে প্রায় শতকোটি টাকার পাথর লুটপাট হয়েছে বলে রেলওয়ের তদন্তে ওঠে এসেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।