BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০২
আজকের সর্বশেষ সবখবর

ইনস্টাগ্রাম রিলসে ভিউ বাড়ানোর উপায়


জুলাই ১৯, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার মালিকাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তরুণ প্রজন্মের কাছে দারুণভাবে সমাদৃত। প্ল্যাটফর্মটির রিলস ফিচার চালু হওয়ার পর থেকে এর জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। রিলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের জীবনের নানা মুহূর্ত সৃজনশীলভাবে তুলে ধরতে পারছেন, যার ফলে ভিউ এবং অনুসরণকারীর সংখ্যাও বাড়ছে চোখে পড়ার মতো।

রিলকে আরো আকর্ষণীয় ও মনোমুগ্ধকর করে তুলতে এর সঙ্গে টেক্সট, স্টিকার এবং মিউজিক যুক্ত করার সুযোগ রয়েছে। এসব উপাদান সহজেই রিল এডিট করার সময় সংযুক্ত করা যায়। ব্যবহারকারীরা চাইলে একসঙ্গে সবগুলো উপাদান অথবা শুধু একটি উপাদানও যুক্ত করতে পারেন।

রিলে টেক্সট যুক্ত করার নিয়ম:
. ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন।
. নিচের দিকের ‘+’ আইকনে ক্লিক করুন।
. এরপর ‘রিল’ অপশন সিলেক্ট করুন।
. উপরের বাম কোণে থাকা ক্যামেরা আইকনে ট্যাপ করে নতুন রিল তৈরি করুন, অথবা গ্যালারি থেকে বিদ্যমান রিল নির্বাচন করুন।
. রিল এডিট করার স্ক্রিনে নিচের দিকে থাকা (Aa) টেক্সট আইকনে ক্লিক করুন।
. পছন্দমতো টেক্সট টাইপ করে নিচের কাস্টমাইজ অপশন ব্যবহার করে স্টাইল ঠিক করুন।
. ‘ডান’ বাটনে ট্যাপ করলেই টেক্সটি যুক্ত হয়ে যাবে।

রিলে স্টিকার যুক্ত করার নিয়ম:
. রিল এডিট স্ক্রিনে যান।
. নিচের দিকে থাকা স্টিকার আইকনে ক্লিক করুন।
. স্ক্রল করে পছন্দের স্টিকার খুঁজে বের করুন অথবা উপরের সার্চ বক্সে নাম লিখে খুঁজে নিন।
. স্টিকারে ট্যাপ করে সেটিকে টেনে রিলের যেকোনো অংশে বসিয়ে দিন।

রিলে মিউজিক যুক্ত করার নিয়ম:
. রিল এডিট স্ক্রিনে ‘মিউজিক’ আইকনে ক্লিক করুন।
. পছন্দের মি

উজিক স্ক্রল করে খুঁজে নিন কিংবা ‘ট্রেন্ডিং’, ‘সেভড’ বা ‘অরিজিনাল অডিও’ বিভাগ থেকে বেছে নিন।
. মিউজিকের ওপর ক্লিক করে নিচের ডানমুখী তিরে চাপ দিন।
. কোন অংশটি যুক্ত করতে চান তা সিলেক্ট করুন।
. এরপর ‘ডান’ বাটনে ট্যাপ করুন।
. সবশেষে রিলের টেক্সট, স্টিকার ও মিউজিক যুক্ত হয়ে গেলে ‘নেক্সট’ বাটনে ক্লিক করে রিলটি শেয়ার করুন।

টিপস: রিল পোস্ট করার সময় হ্যাশট্যাগ, আকর্ষণীয় ক্যাপশন এবং ট্রেন্ডিং অডিও ব্যবহার করলে ভিউ বাড়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। নিয়মিত ও মানসম্মত কনটেন্ট শেয়ার করলে অনুসরণকারীর সংখ্যাও বাড়বে দ্রুত।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।