BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৩
আজকের সর্বশেষ সবখবর

সোমবার সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না


জুলাই ১৩, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় জরুরী সংস্কার ও মেরামত কাজের জন্য সোমবার (১৪ জুলাই) ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না। রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরী সংস্কার ও মেরামত কাজের জন্য সোমবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১১টা পর্যন্ত ৩৩ কেভি উপশহর ফিডা, ১১ কেভি সেনপাড়া ফিডার ও ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা। এলাকাগুলো হচ্ছে, সেনপাড়া, লাকড়ীপাড়া, হাতিমবাগ, শিবগঞ্জ (আংশিক), ভাটাটিকর, সাদিপুর, লামাপাড়া, গোলাপবাগ, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশ এলাকা।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।