BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮
আজকের সর্বশেষ সবখবর

কুকুরকে ঘৃ’ণা নয়! ভালোবাসতে হবে


মে ৫, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাহমুদ হোসেন খান:: পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য অপরিহার্য। সম্প্রতি সিলেট নগরীর আম্বরখানা এলাকায় দেখা যায়, ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে একটি কুকুরকে। এই কুকুটির দোষ কি ছিল ? এই কুকুরটিকে সবসময় আম্বরখানা এলাকায় দেখা যায়। একটি ছবি তে দেখা যায়, তিন জন পথ শিশু চিকিৎসা দেওয়ার জন্য কুকুরটি কে নিয়ে যাচ্ছে পশু হাসপাতালে!

সারা বাংলাদেশে শহর-গ্রামে- এমন ঘটনা নিত্যদিনের। এমন বর্বরতায় মুখ খোলেন না কেউ। আইনগত ব্যবস্থা নেয়া হয় না অপরাধীদের বিরুদ্ধে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় কুকুরসহ অনেক প্রাণীর অবদান রয়েছে। এছাড়া জনগণের জানমাল রক্ষায়ও কুকুর প্রহরীর ভূমিকা পালন করে। তাই বেওয়ারিশ ও অবাঞ্ছিত প্রাণী উল্লেখ করে কুকুর নিধন-অপসারণ অবিলম্বে বন্ধ করতে হবে। বিশ্বস্ত এ প্রাণীটির ওপর প্রতিনিয়তই অত্যাচার চলছে।

সরকারকে উদ্যোগ নিতে হবে এ নগরীতে থাকা কুকুর গুলো যেন সুস্থ ও ভালো থাকে। তাদের খাবার ব্যবস্থা করতে হবে। মানুষ দ্বারা যাতে কোনো কুকুরের ক্ষতি না হয়।কুকুরকে ঘৃণা নয়! ভালোবাসতে হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।