মাহমুদ হোসেন খান ::- এই পৃথিবীতে মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে, তেমনি অন্য প্রাণীদেরও আছে। বাংলাদেশে বিভিন্ন প্রাণীর লড়াই দিন দিন বেড়েই চলছে। এমনকি তাদের মেরে ফেলার মতো নিষ্ঠুর কাজও করে। বাংলাদেশে প্রতিদিন হাজারো নিরপরাধ প্রাণী নৃশংসভাবে হত্যা হচ্ছে, অথচ কেউ কিছু বলে না। দেশের সরকার, সমাজ, সবাই যেন চুপ হয়ে গেছে। প্রাণীরা কোন দিন তাদের ভয়, যন্ত্রণা বা কষ্টের কথা বলতে পারে না। তারা কোনো আওয়াজ তুলতে পারে না। কিন্তু তাদেরও অনুভূতি আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। আমরা, যারা এই পৃথিবীতে সচেতন আছি, তাদের দায়িত্ব হওয়া উচিত এই নিরপরাধ প্রাণীদের জন্য দাঁড়ানো। যদি আমরা সবাই একসাথে এই অমানবিকতার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারি, তবে হয়তো একটা দিন আসবে, যখন আমাদের সমাজ ও সরকার এই কষ্টের প্রতি সজাগ হবে এবং পরিবর্তন আনবে। চোখের পর্দা খুলুন, মুখের তালা খুলুন, আর তাদের জন্য কিছু করুন যারা নিজেদের কষ্ট কখনও প্রকাশ করতে পারে না।”
