BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৩
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের সংবর্ধনা প্রদান করল ‘বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘ’


জানুয়ারি ১৫, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার প্রতিনিধি ::- প্রবাসীদের সংবর্ধনা প্রদান করল ‘বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘ’। বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘ এর উদ্যোগে প্রবাসীদের সম্বর্ধনা ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ জানুয়ারি) সংগঠনের কার্যালয়ে আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া বাহরুল উলুম দারুল হাদীস বালিঙ্গা ইউকে ট্রাষ্টের সহ-সভাপতি ‘শায়েস্তা চৌধুরী শিক্ষামূলক কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক ব্যাক্তিত্ব শায়েস্তা চৌধুরী কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রিড়া ব্যক্তিত্ব দুলাল আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ এর পরিচালক, এন আর বি (NRB) ব্যাংক বালিঙ্গা বাজার এজেন্ট শাখার পরিচালক ও বিয়ানীবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি তুহেল আহমদ চৌধুরী, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী ও বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘের সাবেক কোষাধ্যক্ষ ও ক্রিড়া ব্যাক্তিত্ব ফরহাদ হোসেন চৌধুরী (অপু)।

প্রধান অতিথির বক্তব্যে শায়েস্তা চৌধুরী কুদ্দুস বলেন, আমি আমার নিজের গ্রামের উন্নয়নে সবসময় আগ্রহী। আমি আমার গ্রাম একটি মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এর জন্য প্রয়োজন গ্রামের সকলের সহযোগিতা।

তিনি এ অনুষ্ঠানের, বালিঙ্গা নতুন বাজার থেকে বালিঙ্গা গ্রামের ভিতর সোলার প্যানেল লাইটিং প্রকল্পের ঘোষণা দেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক দিকনির্দেশনা উপস্থাপন করেন। সার্বিক সহযোগিতার দায়িত্ব প্রদান করেন “বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘের সকল নেতৃবৃন্দকে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘের সাবেক সভাপতি মস্তাক আহমেদ খান (সাজু), হায়দার হোসেন, ছাত্রনেতা মুর্শেদ আহমেদ চৌধুরী, এন আর বি ব্যাংকের কর্মকর্তা আকছার আহমদ খান এমন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংঘের সহ-সাধারণ সম্পাদক শিপলু হোসেন রেজওয়ান আহমদ , আবু তাহের, মিনহাজ খোকন, আলীরাজা সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও যুব সমাজ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।