BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৪
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুর সীমান্তে বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা


অক্টোবর ২৪, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার যাদুকাটা নদী দিয়ে রাতের আধাঁরে চুরি করে ভারত থেকে পাথর আনতে গেলে ভারতীয়রা শেখ ফরিদ (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

নিহত শেখ ফরিদ উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মগবুল হোসেনের ছেলে।

বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ লাউড়েরগড় সীমান্তের সামনে ভারতরের নলিকাটা থানার গুমাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা ভয়ে মুখ না খুললেও এ তথ্য নিশ্চিত করেছেন লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার কামাল হোসেন। তিনি বলেন, এ খবর আমিও শুনেছি। তবে এখন কেউ আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেনি। আমাদের কাছে আসলে বিএসএফ এর সাথে কথা বলে এবিষয়ে উদ্যোগ নিব।

স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতের কোন এক সময় বিজিবির চোখ ফাঁকি দিয়ে বারকী নৌকাযোগে পাথর আনতে ইব্রাহিম ও লিটন মিয়া প্ররোচনায় লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার যাদুকাটা নদী ভারতের গুমাঘাট এলাকায় যায় শেখ ফরিদসহ কয়েকজন। এ সময় তাদের দেখতে পেয়ে ভারতীয় নাগরিকরা ধাওয়া করলে শেখ ফরিদকে আটক করে এবং তার সাথে থাকা অন্য পাথর শ্রমিকরা নদীতে ঝাপিয়ে সাঁতার কেটে বাংলাদেশে চলে আসে। পরে গুমাঘাট এলাকার স্থানীয় নাগরিকরা আটককৃত বাংলাদেশী যুবক শেখ ফরিদকে এলোপাতাড়ি পিছিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ খবর বাংলাদেশ ছড়িয়ে পড়লে শেখ ফরিদের পরিবারে তার মা বাবা ও আত্নীয় স্বজন কান্নায় ভেঙে পড়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।