BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫১
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে টমটম চালক খুনের ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার


অক্টোবর ১৬, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট চা বাগানে টমটম চালককে নির্মমভাবে খুনের সাথে জড়িত এক ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পশ্চিম তিতপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩০) ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের নিকট স্বীকার করে টমটম ছিনতাইয়ের উদ্দেশ্যে সে ও তার সাথে আরও চারজন মিলে উপজেলার মুসলিমবাগ গাং পাড় এলাকার মৃত আনসার মিয়ার ছেলে আবুল খায়ের (৩০) কে চা বাগানের ভেতর নিয়ে খুন করে।

এ ঘটনায় তাকে ১৬৪ ধারায় জবানবন্দী দিতে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে বলেও জানান শ্রীমঙ্গল পুলিশ।

উল্লেখ্য, টমটম চালক আবুল খায়েরকে গত সোমবার রাত ১১টায় শহরের কালিঘাট চৌমুহনা থেকে যাত্রী সেজে অজ্ঞাত কোন ব্যক্তি কালিঘাট চা বাগানের উদ্দেশ্যে নিয়ে যায়। নিহত টমটম চালকের ছোট ভাই আবুল বাসার জানান, সারা রাত তার ভাইকে অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি। পরদিন সকালে তারা খবর পেয়ে কালিঘাট চা বাগানের ১১ নং সেকশনের ভেতরে গিয়ে দেখতে পান তার ভাইকে গলা কেটে বুকে ও শরীরের বিভিন্ন অংশে চাকু দিয়ে আঘাত করে নির্মমভাবে খুন করে লাশ ফেলে রেখে যায়। এসময় তার ভাইয়ের টমটমটি পাওয়া যায়নি। তাদের ধারনা ছিল টমটমটি চুরি করা বা অন্য কোন উদ্দেশ্যে কেউ তার ভাইকে খুন করেছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খাঁন সাংবাদিকদের জানান, তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা টমটম চালকের খুনি জসিমকে আটক করতে সক্ষম হয়েছি। সে ও তার সাথীরা টমটম ছিনতাই করার জন্য নির্মমভাবে আবুল খায়েরকে খুন করে। বাকী আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।