BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নদী থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার


অক্টোবর ১৫, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেট মহানগরের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকায় সুরমা নদী থেকে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ঝালোপাড়া মসজিদ ঘাট থেকে মরদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

কাওসার আহমদ (৩৫) জকিগঞ্জের উত্তর লোহারমহলের আতাউর রহমানের ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ইটভাটায় কাজ করতেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন-স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মরদেহটি কিছুটা পঁচে গেছে, তাই আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যাচ্ছে না। কীভাবে মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্তের পর বলা যাবে। তবে খুন না স্বাভাবিক মৃত্যু-সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।