BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০১
আজকের সর্বশেষ সবখবর

১০ দিনের রিমান্ডে টুকু-পলক-সৈকত


আগস্ট ১৫, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এ আদেশ দেন।

রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে রিকশাচালক হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।