BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৪
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা আমাদের গর্ব আর অহংকারের প্রতীক: নাসির উদ্দিন খান


জুলাই ২৮, ২০২৪ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

অসাধারণ নেতৃত্বের অধিকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। তাঁর মতো নেতৃত্বের গুণাবলী এ মুহূর্তে পৃথিবীর কোন মানুষের নেই। তিনি আমাদের একমাত্র অবলম্বন। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি-জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীদের লক্ষ্য ছিল আমাদের সেই অবলম্বনটাকে ভেঙ্গে দেয়া।

স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপির দুষ্কৃতিকারীরা ধারণা করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারলে বাংলাদেশকে নামিয়ে দেয়া যাবে। ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে জায়গায় নিয়ে গেছেন সেটাকে মাটিতে নামিয়ে আনাই ছিল তাদের লক্ষ্য। শেখ হাসিনার মানবিক গুণাবলী সম্বলিত নেতৃত্বে যে বাংলাদেশ বিশ্বব্যাপী মানবিক দেশ হিসেবে প্রশংসিত হয়েছিল। শেখ হাসিনার সেই মানবিক নেতৃত্বেকে বিএনপি -জামায়াত তাদের সাম্প্রতিক পৈশাচিক নৃশংসতার মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার একটি অপচেষ্টা ছিল, যা অত্যন্ত দুঃখজনক।

বাংলাদেশ এক সময় দরিদ্র দেশ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই দারিদ্রতাকে জয় করেছি। এই বিজয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের যেমন ভূমিকা রয়েছে, তেমনি ভূমিকা রয়েছে সকল পর্যায়ের জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিদের অব্যাহত সহযোগিতা।

আমরা এখন আমাদের সক্ষমতা নিয়ে গর্ব করতে পারি। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী তাপ বিদ্যুৎ প্রকল্প, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কক্সবাজার রেল সংযোগ প্রকল্প এসবই আমাদের সক্ষমতার প্রতীক। আর এসবই হয়েছে জননেত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে। শেখ হাসিনা এখন আমাদের গর্ব আর অহংকারের প্রতীকে পরিণত হয়েছেন। সংগত কারণেই দেশের স্বাধীনতা বিরোধীদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য এখন শেখ হাসিনা তাদের চূড়ান্ত টার্গেটে পরিণত হয়েছেন। শেখ হাসিনাকে থামাতে পারলেই বাংলাদেশ থেমে যাবে।

কিন্তু শেখ হাসিনাকে থামানো কি এতোই সহজ? না শেখ হাসিনাকে থামানো সহজ না। কারণ শেখ হাসিনার ধমনীতে রয়েছে বঙ্গবন্ধুর রক্ত, তাঁর সাথে রয়েছেন অসংখ্য অকুতোভয় মুক্তিযোদ্ধা, তাঁদের উত্তরসূরী এবং দেশ প্রেমিক কোটি জনতা।

( সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: নাসির উদ্দিন খান এর নিজের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত )।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।