বিডি সিলেট ডেস্ক:: নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার রাতে রাজু ভাস্কর্যের সামনে ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
ছাত্রলীগ সভাপতি জানান, কোটা সংস্কারের দাবিতে সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির ৫০০ জনের বেশি আহত হয়েছেন। বিভিন্ন হলের ১০০টির বেশি রুম ভাংচুর করা হয়েছে। যারা কোটা আন্দোলনকে ইস্যু করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের প্রতিহত না করা পর্যন্ত ছাত্রলীগ মাঠ ছাড়বে না।
ঢাকাসহ সারাদেশের প্রতিটি ক্যাম্পাসে একই সময়ে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান সাদ্দাম হোসেন। ব্রিফিংয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হন।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাএবার মঙ্গলবার সারাদেশে প্রতিবাদ সমাবেশের ডাক ছাত্রলীগের
বিডি সিলেট ডেস্ক:: নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার রাতে রাজু ভাস্কর্যের সামনে ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
ছাত্রলীগ সভাপতি জানান, কোটা সংস্কারের দাবিতে সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির ৫০০ জনের বেশি আহত হয়েছেন। বিভিন্ন হলের ১০০টির বেশি রুম ভাংচুর করা হয়েছে। যারা কোটা আন্দোলনকে ইস্যু করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের প্রতিহত না করা পর্যন্ত ছাত্রলীগ মাঠ ছাড়বে না।
ঢাকাসহ সারাদেশের প্রতিটি ক্যাম্পাসে একই সময়ে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান সাদ্দাম হোসেন। ব্রিফিংয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হন।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২ ঘটিকার সময় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে।
উক্ত কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।