BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩২
আজকের সর্বশেষ সবখবর

বর্ষায় প্রেমিক-প্রেমিকাদের জন্য এলো ‘জোড়া ছাতা’


জুলাই ১৪, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: রাস্তায় মাঝে-মধ্যেই দেখা যায়, কোনও যুগল বৃষ্টিতে ভিজে হাত ধরে হাঁটছেন। কেউ কেউ আবার বৃষ্টিতে না ভিজলেও বর্ষার সময় ভালবাসার মানুষের পাশাপাশি হাঁটতেই বেশি পছন্দ করেন। কিন্তু তাঁদের মধ্যে বাদ সাধে ছাতা। দু’জনের হাতে দু’টি ছাতা খোলা থাকলে পাশাপাশি হাঁটতে অসুবিধা হয়। ছাতার কারণে তৈরি হয়ে যায় দূরত্বও। সেই দূরত্ব কমাতেই ‘জোড়া ছাতা’র ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছেন এক তরুণ।

আশিস সবন্ত নামে এক ভারতীয় তরুণ তার ইন্সটাগ্রামে এক বিশেষ ধরণের ছাতার ব্যবহার দেখান। যেটা যুগলেরা এই ছাতা ব্যবহার করতে পারেন। তবে আশিসের দাবি, মূলত বিবাহিত দম্পতিদের কথা ভেবেই এই ছাতাটি তৈরি করা হয়েছে।

ছাতাটির মাথার দিকে একটি ক্লিপ দিয়ে আটকানো রয়েছে। ক্লিপের পেছনে থাকা একটি সুইচ টিপলে ছাতার মাথাটি দু’ভাগ হয়ে যায়। ছাতার হাতলেও একটি সুইচ রয়েছে। সে সুইচটি টিপলে ছাতাটি পুরোপুরি খুলে যায়।

দেখা যায়, ওই ছাতার তলায় একসঙ্গে দু’জন মানুষ হাঁটতে পারেন। ছাতার হাতল একটিই, কিন্তু দু’টি ছাতার মাথা কেউ যেন একসঙ্গে জুড়ে দিয়েছেন বলে মনে হচ্ছে।

এই ছাতাটি বিবাহিত দম্পতিদের কেমন লেগেছে তা জানতেও চান আশিস। নেট ব্যবহারকারীদের একাংশ এই অভিনব ছাতার প্রশংসা করলেও কেউ কেউ এই বর্ষায় প্রেমহীন জীবন কাটাচ্ছেন বলে দুঃখপ্রকাশও করেছেন। সূত্র: আনন্দবাজার

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।