BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৯
আজকের সর্বশেষ সবখবর

কাউন্সিলর আজাদের বাসায় হামলার নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আ’লীগ


জুন ২৯, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এক বার্তায় গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নগরীর টিলাগড়ে আজাদুর রহমান আজাদের নিজ বাসাসহ অন্যান্য জায়গায় দুর্বৃত্তদের পরিচালিত সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, আজাদুর রহমান আজাদ সিলেট সিটি কর্পোরেশনের টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেটের একজন জনপ্রিয় নেতা। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার বাসাসহ অন্যান্য জায়গায় যে সন্ত্রাসী হামলা করেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়।

নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। সন্ত্রাসীদের একমাত্র পরিচয় সন্ত্রাসী। সকল অবস্থায় সকল ধরনের সন্ত্রাসী ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।