বিয়ানীবাজার প্রতিনিধি:: কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বন্যাকবলিত পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি মস্তোফা উদ্দিন।
তিনি বানবাসীর মানুষের মাঝে শুকনা খাবার, সেলাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন। শুক্রবার (২১ জুন) বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মস্তোফা উদ্দিন এর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড তেরাদল গ্রামে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
ভারপ্রাপ্ত সভাপতি বলেন, অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের সহযোগিতায় রাজনৈতিক সংগঠনের পাশাপাশি, প্রবাসীরা, সামাজিক সংগঠন ও দানশীল ব্যক্তিবর্গদেরকে এগিয়ে আসার আহবান জানান। আগামীতেও মানুষের কল্যাণে আমার সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এ সময় স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
