BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে চাচাতো ভাইয়ের দায়ের কোপে মাইক্রোবাস চালক খুন


মে ১১, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে এক মাইক্রোবাস চালক খুনের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাচ্চু আহমদ (৩৫) দত্তরাইল গ্রামের আকদ্দছ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সঙ্গে বাগবিতাণ্ডা হয়। এক পর্যায়ে চাচাতো ভাই রেদওয়ান আহমদ রনির দায়ের কোপে গুরুতর আহত হোন বাচ্চু। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।