BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-৬ আসনে এগিয়ে নৌকা


জানুয়ারি ৭, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সারা দেশের ন্যায় সিলেটেও রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে রয়েছে নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ এগিয়ে রয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ আসনের বিয়ানীবাজার পিএইচজি হাই স্কুল কেন্দ্রে নৌকা ৫৪৮ ও ঈগল ১২৮টি ভোট পেয়েছে।

দুধবকশী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪১৩, ঈগল ২৬৬ ও লাঙ্গল প্রতীক পেয়েছে ২৯টি ভোট।

শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫৬৪, ঈগল ৩০০ ও লাঙ্গল ৩০টি ভোট পেয়েছে।

ঘুঙ্গাদিয়া মালিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৫৫ ও ঈগল প্রতীক পেয়েছে ২১৮টি ভোট।

গোলাপগঞ্জের ফুলবাড়ি মাদ্রাসা কেন্দ্রে নৌকা ৪৯৯, ঈগল ১৭৬, সোনালী আঁশ ১১০ ও লাঙ্গল প্রতীক পেয়েছে ২৩টি ভোট।

গোলাপগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কেন্দ্রে নৌকা ৩৮৮, সোনালি আশঁ ২১৪, ঈগল ১১৪, মিনার ১১ ও লাঙল ১০টি ভোট পেয়েছে।

বিয়ানীবাজারের মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নৌকা ৩১৯, ঈগল ৩১২ ও লাঙ্গল প্রতীক পেয়েছে ৭৭টি ভোট।

গোলাপগঞ্জের ভাদেশ্বর মাইজভাগ কেন্দ্রে নৌকা ৫২০, সোনালী আঁস ১৭৬ ও ঈগল ৬০টি ভোট পেয়েছে।

গোলাপগঞ্জ নিজ মোহাম্মদপুর হাজী আসাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩১৭ ও ঈগল প্রতীক পেয়েছে ২৮২টি ভোট।

বিয়ানীবাজার দেউল গ্রাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০৭ নৌকা ও ২৬৪টি ভোট পেয়েছে ঈগল প্রতীক।

তেরাদল (২) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫১১ ও ঈগল ২৩৬টি ভোট পেয়েছে।

সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল ৩৩৬ ও নৌকা প্রতীক পেয়েছে ৩৩০টি ভোট।

তিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ৩৬৩টি ভোট ও ঈগল পেয়েছে ১৭৪টি ভোট।

পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪৯১ ও ঈগল প্রতীক ৪০২টি ভোট পেয়েছে।

গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ কানিশাইল (১নং ওয়ার্ড) কেন্দ্রে নৌকা ৮৮১, সোনালী আশ ১২৬, ঈগল ৯৮ ও লাঙ্গল প্রতী পেয়েছে ২৩টি ভোট।

খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১ হাজার ৫ ও ঈগল ১৮১টি ভোট পেয়েছে।

সিলেট-৬ আসনে প্রার্থী ছিলেন ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ নুরুল ইসলাম নাহিদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন (ঈগল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি), জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার)।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।