BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, ৪ জন আটক


জানুয়ারি ৫, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেট নগরীর আম্বরখানা এলাকায় সিলেট জেলা ও মহানগর বিএনপির মিছিলে ধাওয়া করেছে পুলিশ। এসময় মিছিল থেকে ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

শুক্রবার বাদ জুমা মহানগরীর আম্বরখানা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, বিএনপি নেতা আকবর, অপর একজনের নাম জানা যায়নি।

জানা যায়. জুমার নামাজের পর আম্বরখানা মসজিদের সামনে থেকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও মিছিল শুরু করে বিএনপি। এতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলের শুরুতেই বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ৪ জনকে আটক করে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, বিএনপি নেতারা রাস্তা দখল করে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলেন। তাদের সরে যেতে বললেও তা শুনেননি। পরে ৪ জনকে আটক করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।