BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু


ডিসেম্বর ২৬, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট:: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক চাপায দুজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তারা হলেন নর্থ ইষ্ট ক্যানসার হাসপাতালের রেজিষ্টার ডা. তৌহিদ-উর রশিদ চৌধুরী (৪৫) ও তার ছেলে তালহা চৌধুরী (১৬)।

এছাড়া, এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা চালক গুরুতরভাবে আহত হয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাইফুল ইসলাম।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।